1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জামালপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ কর্মবিরতি - দৈনিক আমার সময়

জামালপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ কর্মবিরতি

আব্দুল্লাহ আল লোমান,নিজস্ব প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

জামালপুরে চারদফা দাবির প্রেক্ষিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার সকাল থেকে জেলার সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে এ কর্মসূচি শুরু হয়, যা সারাদিনব্যাপী চলবে।

কর্মবিরতির কারণে ষষ্ঠ থেকে দশম শ্রেণির চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ। আকস্মিক এ ঘোষণায় পরীক্ষার জন্য বিদ্যালয়ে এসে শিক্ষার্থীরা বিব্রত অবস্থায় পড়ে ফিরে যায়।

শিক্ষকরা জানান, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা পুনঃনির্ধারণ, বেতন–ভাতার যথাযথ সমন্বয়, পদোন্নতির কাঠামো সংস্কার এবং জনবল সংকট নিরসন—এই চারদফা দাবির ভিত্তিতেই তারা কর্মবিরতি পালন করছেন। তাদের অভিযোগ, বারবার দাবির কথা জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

আন্দোলনরত শিক্ষকরা আরও বলেন, শিক্ষার্থীদের যেন ক্ষতি না হয়—সেদিকে লক্ষ্য রেখেই দাবি আদায় হলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে স্থগিত পরীক্ষাগুলো গ্রহণ করা হবে। তবে দাবি পূরণ না হলে কর্মসূচি আরও বিস্তৃত করা হতে পারে বলেও তারা জানান।

এদিকে, শিক্ষক কর্মবিরতিতে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত সমস্যার সমাধান চান, যাতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com