1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জামালপুরে নিরাপদ সড়ক দিবসে সচেতনতায় নতুন ছোঁয়া — নেতৃত্বে ডিসি হাসিনা বেগম - দৈনিক আমার সময়

জামালপুরে নিরাপদ সড়ক দিবসে সচেতনতায় নতুন ছোঁয়া — নেতৃত্বে ডিসি হাসিনা বেগম

আব্দুল্লাহ আল লোমান, নিজস্ব প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ — এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ফৌজদারি চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছা. হাসিনা বেগম বলেন, “প্রতিটি জীবন অমূল্য। একটি মানসম্মত হেলমেট কিংবা গতি নিয়ন্ত্রণই পারে একটি প্রাণ রক্ষা করতে। এই সচেতনতা আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবার জন্যই কল্যাণ বয়ে আনবে।” তিনি আরও বলেন, নিরাপদ সড়ক গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে এবং নিয়ম মানাকে অভ্যাসে পরিণত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নওয়াজিস রহমান বিশ্বাস ও মোটরযান পরিদর্শক মোঃ মুনজিল হোসেন। বক্তারা সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র তুলে ধরে প্রতিকারমূলক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। পুরো আয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক ও ট্রাফিক বিভাগ সক্রিয় ভূমিকা পালন করে।

নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকারের কাজ নয়, বরং আমাদের সবার দায়িত্ব—এই বার্তাই আজ ছড়িয়ে পড়ুক জামালপুরের প্রতিটি পথে ও জনমনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com