জামালপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকালে বকুলতলাস্হ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,দোয়া ও তবারক বিতরণ করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্হিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী।
এ ছাড়াও আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপ্রতিম, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সবস্তরের নেতা-কর্মী এবং সমর্থকরা উপস্হিত ছিলেন।
একইসঙ্গে জেলা আওয়ামী লীগের, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সব শাখা কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে দিবসটি পালন করছে।
পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর পৌরসভা, জামালপুর প্রেসক্লাব, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১জামালপুর জেলা শাখা সহ সরকারী বিভিন্ন দপ্তর।
জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়।
Leave a Reply