1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জামায়াত নির্বাচিত হলে আমরা  মানুষের খাদেম হব শাসক হবো না :নুরুল ইসলাম বুলবুল   - দৈনিক আমার সময়

জামায়াত নির্বাচিত হলে আমরা  মানুষের খাদেম হব শাসক হবো না :নুরুল ইসলাম বুলবুল  

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ
    প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে ছাত্র যুব উৎসব ও সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফরম আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নুরুল ইসলাম বুলবুল। ফোরামের সহ-সভাপতি অধ্যাপক আবু বকর সভাপতিত্বে বক্তব্য  রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম এর সভাপতি নুরুল ইসলাম বুলবুল  ও আরো উপস্থিত ছিলেন,   বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসু ভিপি সাদিক কায়েম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসু ভিপি ইব্রাহিম রনি। স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু বক্কর।
বক্তব্য রাখেন  চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর আবুজার গিফারী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, ড. কেরামত আলী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, জামায়াতের রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সহকারি পরিচালক অধ্যক্ষ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান।
প্রধান অতিথিসহ বক্তারা আগামী দিনে একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলে চাঁপাইনবাবগঞ্জের সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। চাঁপাইনবাবগঞ্জে কোন সন্ত্রাস, চাঁদাবাজ থাকবে না। কোন দুর্নীতি  চলতে দেয়া হবে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’য় ভোট দিয়ে একটি শান্তিপূর্ণ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান। এর আগে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তানদের সস্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা এসময় জেলার হাজার হাজার বিভিন্ন স্তরের  জামায়াত নেতা  ইসলামী ছাত্রশিবিরের  নেতা-কর্মী ও সাধারণ জনগণ  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com