মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রকিব উর রাজা, ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া
প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন ও বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ ফারুক আলম।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতি বজায় রাখলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এরআগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র্যালী বের হয়।
পরে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের হাতে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহীন।
Leave a Reply