সরকারি মিডিয়া তালিকাভুক্ত, অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়িত এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে এগিয়ে চলা জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার চট্টগ্রাম অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডের ওমর শাহ পাড়া এলাকায় পত্রিকার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ধর্মপ্রাণ রাজনীতিবিদ এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি ও ৩৮ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ্ব হানিফ সওদাগর। তিনি ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন,
“সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব—এই তিনটি সাংবাদিকতার প্রাণ। জাতীয় দৈনিক আমার সময় সেই মূল্যবোধ ধারণ করে পাঠকপ্রিয় সংবাদপত্র হিসেবে এগিয়ে যাবে—এই প্রত্যাশা করছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী। সাংবাদিক মোহাম্মদ আলী আজমের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক জাকারিয়া হোসেন। তিনি বলেন,
“আমার সময় পত্রিকার লক্ষ্য হবে মানুষের কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা এবং সমাজে আলোকিত চিন্তার প্রবাহ সৃষ্টি করা।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ফয়সাল হাসান জনি। বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল খবর পরিবেশন নয়—এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার, যা রাষ্ট্র ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন তাজু, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মনা, মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস.আই.) আব্দুল গফুর, শ্রমিক দল নেতা শাহজাহান কোম্পানি, সাংবাদিক মোঃ আল আমিন রিফাত, আবু সাইদ, মোঃ রুবেল, এইচ এম লালন, সহকারী মেহেদী, পারভেজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে পত্রিকার সফলতা ও সকল সাংবাদিকের কল্যাণ কামনা করা হয়।
Leave a Reply