1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জাজিরায় যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা - দৈনিক আমার সময়

জাজিরায় যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

মো. ফারুক হোসেন ,জেলা প্রতিনিধি শরীয়তপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
শরীয়তপুর জাজিরায় ‘যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার বিকেলে উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর আয়তুননেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গঙ্গানগর স্কুল ও কলেজের শিক্ষক কাজী মোক্তার হোসেন বিপুল। এছাড়াও উপস্থিত ছিলেন জয়নগর ব্রাক শাখার ব্যবস্থাপক শেখ সালেহ আহমেদ, সাংবাদিক শাওন বেপারী ও আব্দুর রহিম সহ স্থানীয় অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিয়ের বিভিন্ন কুফল সম্পর্কে আলোচনা করেন এবং বাল্যবিয়ের বিষয়ে নিরুৎসাহিত করণের লক্ষ্যে সকলকে আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com