1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জাজিরায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

জাজিরায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো.ফারুক হোসেন, প্রতিনিধি, শরীয়তপুর 
    প্রকাশিত : সোমবার, ২১ জুলাই, ২০২৫

শরীয়তপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক তাহসিনা বেগম জাজিরা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় করেছেন।

২১ জুলাই (সোমবার) দুপুরে, জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়ের সভাপতিত্বে, সভায় উপস্থিত ছিলেন, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম, পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকগণ সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি।

সভায় বক্তারা জাজিরা উপজেলার মাদক নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, যাতায়াত ব্যবস্থার দুর্ভোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নসহ নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

জেলা প্রশাসক তাহসিনা বেগম স্থানীয়দের মতামত ও সমস্যা গুরুত্বের সঙ্গে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com