শরীয়তপুর জাজিরা উপজেলায় গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ২ জন বীর সন্তান ও আহত ৩ জন পরিবারের মাঝে নগদ এক লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার, ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় জাজিরা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুদানের টাকা হস্তান্তর করা হয়।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় শহীদ ২ পরিবারের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা এবং আহত ৩ পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা হস্তান্তর করেন।
শহীদ ২ পরিবার হলেন, বড়কান্দি ইউনিয়নের চরখাগুটিয়া এলাকার সিদ্দিক খালাসীর ছেলে দুলাল এম ও বড়কান্দি ইউনিয়নের মৃধা কান্দি এলাকার ইদ্রিস চকিদারের ছেলে মোঃ আলী।
আহত ৩ পরিবার হলে, পালেরচর ইউনিয়নের কাথুরিয়া খালেক কাজী কান্দি এলাকার মোঃ আলতাফ হোসেনের ছেলে আহসান উল্লাহ আহাদ, জয়নগর ইউনিয়নের চর লক্ষীকান্তপুর এলাকার মোঃ মিরচান হাওলাদারের ছেলে আশিকুর হাওলাদার ও নাওডোবা ইউনিয়নের হাজী তাহের ঢালী কান্দি এলাকার হারুন ঢালীর ছেলে মাহফুজ।
শহীদ ও আহত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, গণঅভ্যুত্থানের এই বীর সন্তানদের ত্যাগ ইতিহাসে অমর হয়ে থাকবে। প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
অনুদান বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Leave a Reply