1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জল্পনা কল্পনা শেষে ময়মনসিংহে কাচারী ঘাটে শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন - দৈনিক আমার সময়

জল্পনা কল্পনা শেষে ময়মনসিংহে কাচারী ঘাটে শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন

শুভ বসাক :
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
ময়মনসিংহের ঐতিহ্যবাহী কাচারিঘাটে বাংলাদেশ নাসিব ময়মনসিংহ জেলার আয়োজনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করেন এনডিসি এস এম নাজমুল সালেহীন। গত ১৯ জুন বৃহস্পতিবার কাচারি ঘাটে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি মোঃ আব্দুল হামিদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব খান, সহকারী কমিশনার জয়া দত্ত, টি এম জেবিন ও এস এম তালুকদার সহ প্রমুখ। মাসব্যাপী অনুষ্ঠিত মেলায় সব ধরনের ক্ষুদ্র ও কুটির এবং হরেক রকমের দোকানের পাশাপাশি বিভিন্ন রাইটার থাকবে। মেলা দেখতে আসা মানুষের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন আষাঢ়-শ্রাবন মাসে বৃষ্টিপাত হয় তারপরও মেলা জমবে, ময়মনসিংহের মানুষ মেলা প্রিয়। এ বিষয়ে মেলার কর্তৃপক্ষ আশাবাদী মেলা জমজমাট হবে এবং তাদের পরিশ্রম সফল হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com