1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত - দৈনিক আমার সময়

জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জায়গা-জমি সংক্রান্ত নিয়ে বিরোধের জের ধরে দুই ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই জাকির হোসেন (৪৫) নিহত হয়েছে।
শনিবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাকির ওই এলাকার মৃত আবদুস সামাদের ছেলে। রবিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত জাকির হাসেনের ছেলে আলামিন (২০)  আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতের পরিবার জানায়, জাকির হোসেনের বাড়ির পাশে ৫৭ শতকের একটি জায়গার মালিকানা নিয়ে তার ছোট ভাই আক্তার হোসেন ও মুক্তার হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। শনিবার সন্ধ্যায় এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা থেকে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে জাকির হোসেনকে তার ছোট দুই ভাই আক্তার হোসেন ও মুক্তার হোসেন পেটে ছুরিকাঘাত করে। এ সময় তার ছেলে আলামিনও ছুরিকাঘাতে আহত হয়। পরে পরিবারের অন্যান্য সদস্যরা জাকিরকে গুরুতর আহত অবস্থায় বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এছাড়া আহত আলামিন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ বলেন, ঘটনার পর ছোট দুই ভাই পালিয়ে গেছে। তাদেরকে আটক করতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com