ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহানগর জামায়াত আমীর মাওলানা কামরুল আহসান এমরুল নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। প্রতিদিন তিনি দরজায় দরজায় গিয়ে ভোট চান, জনসংযোগ চালান ও এলাকার মানুষদের সঙ্গে সরাসরি কথা বলেন। আজ ২২ নভেম্বর সকালে ময়মনসিংহের সিটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার এর সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও এমরুল। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ–৫ আসনের সংসদ প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ, যিনি রুকনদের স্মরণ করান।জামায়াত শুধু রাজনৈতিক দল নয়, এটি ইসলামী আন্দোলন। আগামীর পার্লামেন্ট হবে কুরআনের পার্লামেন্ট। ইনশাআল্লাহ ইসলামপন্থীরা এবার সংসদে যাবে। বিশেষ অতিথি ড. সামিউল হক ফারুকী রুকন সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শুরার ভোট গ্রহণ করেন। মহানগরের ৮১৩ জন রুকন ভোট প্রদান করেন এবং নতুন ৮৪ জন রুকন শপথ গ্রহণ করেন। সম্মেলনে জেলা আমীর আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, ত্রিশাল আসনের সংসদ প্রার্থী আছাদুজ্জামান সোহেল, মহানগরের সহকারী সেক্রেটারিদ্বয়, অর্থ সম্পাদক, অফিস সেক্রেটারি, যুব বিভাগ ও কর্মপরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সম্মেলনের পর দাবি আদায় ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, রুকন সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচির পর এমরুল গনসংযোগে জোরদার হয়েছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরে ঘরে গিয়ে ভোট চান, মানুষের সমস্যা শুনেন এবং উন্নয়ন, ন্যায়বিচার ও জনবান্ধব সেবার প্রতিশ্রুতি দেন। স্থানীয়রা বলছেন, তার সরল ও আন্তরিক আচরণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।
মহানগর জামায়াত জানায়, নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চলবে এবং ভোট প্রার্থনার সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির কাজ অব্যাহত থাকবে।
Leave a Reply