1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চাচার বিরুদ্ধে ভাতিজীর  সংবাদ সম্মেলন - দৈনিক আমার সময়

চাচার বিরুদ্ধে ভাতিজীর  সংবাদ সম্মেলন

আব্দুল্লাহ আল লোমান,স্টাফ রিপোর্টার 
    প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩
জামালপুরের ইসলামপুরে প্রতারণা করে সম্পত্তি লেখে নেওয়াই প্রতারক চাচার বিরুদ্ধে  সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ভাতিজী বৈশাখী আক্তার।
ভুক্তভোগী বৈশাখী আক্তার ইসলামপুর উপজেলার পৌর শহরের বোয়ালমারী গ্রামের মৃত আমিনুল ইসলামের কন্যা ও স্থানীয় রেজাউল করিমের স্ত্রী।

বুধবার দুপুরে ইসলামপুর প্রেসক্লাবের সভাকক্ষে ভুক্তভোগী পরিবার  লিখত বক্তব্যে অভিযোগ করে বলেন, গত ১০ তারিখে প্রতারণা করে আমার চাচা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও আরেক চাচা অলিলুর রহমান মিথ্যা কথা বলে  আমার জমি রেজিস্ট্রী করে নেয়। ঘটনার দিন আমার জেঠা অলিলুর রহমান দাদির অসুস্থতার কথা বলে ইসলামপুর সাব রেজিস্ট্রী অফিসে নিয়ে যায় এবং আমার আম্মার নিকট থেকে একটি দলিল গ্রহণ করে তারা। সেই দলিলে একটি স্বাক্ষী দেওয়ার কথা বলে আমার নিকট থেকে একাধিক স্বাক্ষর নেয়।পরে আমি জানতে পারি আমাকে স্বাক্ষীর নামে আমার নিকট থেকেও ত্রিশ শতাংশ জামি রেজিস্ট্রী করে নেওয়ায় তৎক্ষনাৎ বিষয়টি  বুঝতে পেরে সাব রেজিস্ট্রারসহ বিভিন্ন মহলে অবহিত করলে তারা আমার উপর চড়াও হয়। সাব রেজিস্ট্রার কোন সমাধান না দিতে পারলে গ্রাম্য মাতব্বরগণ দায়িত্ব নেয়। বিষয়টি নিয়ে আমি একাধিক মহলে ঘুরেও কোন সমাধান পাচ্ছি না। এ বিষয় নিয়ে আমি বিভিন্ন মহলে জানাজানি করায় তারা আমার নামে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার সহ আমার স্বামীকে প্রাণনাশের হুমকি দেয়। সংবাদ সম্মেলনে জমি ফেরৎ পাওয়াসহ প্রশাসনের  নিকট  ন্যায় বিচারের দাবী করেন ভুক্তভোগী পরিবার।
এসময় উপস্থিত ছিলেন বৈশাখী আক্তারের স্বামী রেজাউল করিম,ছাত্রনেতা রকিবুল ইসলাম রাসু,ছাত্র নেতা মোহা. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com