1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চাকরি হারালেন কুমিল্লা রেঞ্জের ৯৬ আনসার - দৈনিক আমার সময়

চাকরি হারালেন কুমিল্লা রেঞ্জের ৯৬ আনসার

আমার সময় অনলাইন
    প্রকাশিত : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

ক্যাম্প ছেড়ে ঢাকায় বেআইনিভাবে সমাবেশ ও সচিবালয় ঘেরাও করার অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জের ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২২ জন আনসার সদস্য রয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট রাশেদুজ্জামান।

রাশেদুজ্জামান বলেন, আন্দোলনকারী আনসার সদস্যরা তাদের দাবি জানিয়েছিল আমাদের কাছে। আমরা সেসব দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তারপরও অনেকে অতি উৎসাহী হয়ে ঢাকায় সচিবালয় ঘেরাও করেছে। তাদেরকে আমরা বিদ্রোহী হিসেবে দেখছি।

তিনি বলেন, বিদ্রোহীদেরকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া তাদের ব্যাপারে আইনি পদক্ষেপও নেওয়া হবে। কুমিল্লা রেঞ্জ থেকে এখন পর্যন্ত মোট ৯৬ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ২২ জন আনসারও রয়েছেন।

কমান্ড্যান্ট রাশেদুজ্জামান আরও বলেন, আনসার একটি শৃঙ্খল বাহিনী। আমরা নিরাপত্তার কাজ করে থাকি। সেই কাজ না করে রাস্তায় আনসারদের স্লোগান মানায় না। যারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছে তারা চুক্তিভিত্তিক নিয়োগ। মূল আনসার নয়। আমাদের তদন্ত চলমান রয়েছে। ৯৬ জন থেকে সংখ্যাটা আরও বাড়তে পারে। কারণ, অনেকে ছুটিতে ছিলেন। ছুটিতে থাকা আনসাররাও যেতে পারে। নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই চেষ্টা করছি। তাই আমাদের তদন্ত এখনও চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com