1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা জাতীয়করণের দাবি ও  পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক আমার সময়

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা জাতীয়করণের দাবি ও  পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ
    প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় শহরের প্রবেশদ্বার বিশ্বরোড সংলগ্ন শাহনেয়ামতুল্লাহ  কলেজের সামনে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, সাধারণ সম্পাদক শিবগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রভাষক বাবুল আখতার, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ আলহাজ্ব লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান ও সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ করেন,এবং  চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা, বাড়িভাড়া ২০ শতাংশ ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর) দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা :গড়বে আগামী শুদ্ধতা “এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার( ভূমি) মাহমুদুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, সাংবাদিক তারেক মাহমুদ সহ আরো অনেকেই। এ সময় বক্তারা দুর্নীতি নিয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন

© All rights reserved © dailyamarsomoy.com