1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে নুরুল ইসলাম বুলবুলের দিকনির্দেশনায় কলেজ মাঠ পরিষ্কার কার্যক্রম  - দৈনিক আমার সময়

চাঁপাইনবাবগঞ্জে নুরুল ইসলাম বুলবুলের দিকনির্দেশনায় কলেজ মাঠ পরিষ্কার কার্যক্রম 

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ
    প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর গত (২২ নভেম্বর) নবাবগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত ঐতিহাসিক ছাত্র ও যুব উৎসব সফলভাবে সমাপ্ত হওয়ার পর নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে কলেজ মাঠে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
 কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর আমীর হাফেজ আব্দুল আলীমসহ স্থানীয় নেতৃত্ব ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। নূরুল ইসলাম বুলবুল বলেন,  আগামীতে চাঁপাইনবাবগঞ্জের সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নিতে প্রস্তুত আছি।
 আমি নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের সকল সমস্যা সমাধান সহ জেলার উন্নয়নে বদ্ধপরিকর। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে আরোও বলেন,“আধুনিক, উন্নত ও বসবাসযোগ্য একটি পরিস্কার-পরিচ্ছন্ন চাঁপাইনবাবগঞ্জ নগরী গড়ার লক্ষেই আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা পেলে এমন উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব। কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা পরিবেশ সচেতনতার গুরুত্ব ও জনসম্পৃক্ত স্বেচ্ছাসেবী উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড নিয়মিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন  আয়োজক ও অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com