1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চরিত্রহীন কথিত ডাক্তার স্বামীর বিরুদ্ধে স্ত্রী ও কন্যাদের সংবাদ সম্মেলন - দৈনিক আমার সময়

চরিত্রহীন কথিত ডাক্তার স্বামীর বিরুদ্ধে স্ত্রী ও কন্যাদের সংবাদ সম্মেলন

আব্দুল্লাহ আল লোমান, নিজস্ব প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

জামালপুরের ইসলামপুরে কথিত ডাক্তার স্বামী শহিদুর রহমানের প্রতারণা, অনৈতিক কর্মকাণ্ড ও ভুয়া চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ফাতেমা খানম ও তিন কন্যা সন্তান।

শনিবার দুপুরে পৌর শহরের ধর্মকুড়া বাজার মোড়ে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ফাতেমা খানম কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ তুলে বলেন, তার স্বামী শহিদুর রহমান প্রতারণার মাধ্যমে তার নামে থাকা জমি ও তিনতলা বাড়ি লিখে নিয়েছেন। পরবর্তীতে পরিকল্পিতভাবে বিবাহ বিচ্ছেদের নাটক সাজিয়ে উল্টো তার বিরুদ্ধে মানববন্ধন পর্যন্ত করেন।

তিনি আরও অভিযোগ করেন, শহিদুর রহমান দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয়ে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছেন। বাস্তবে তিনি ভুয়া চিকিৎসক। ২০২০ সালে মুন্সিগঞ্জে র‌্যাবের হাতে আটক হয়ে তিনি জরিমানা ও কারাভোগ করেছিলেন। কিন্তু তারপরও প্রতারণার মাধ্যমে আবারও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক সেজে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন।

ফাতেমা খানম দাবি করেন, তার স্বামী শুধু প্রতারক নন, তিনি চরিত্রহীনও। ধর্মকুড়া ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন নারী কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এবং এ কাজে তাকে সহযোগিতা করছেন সেন্টারের পরিচালক আব্দুল হক।

তিনি অভিযোগ করে আরও বলেন, শহিদুর রহমানের প্রতারণার কারণে তিনি ও তার তিন কন্যা চরম দুর্দশার মধ্যে রয়েছেন। বর্তমানে সন্তানদের নিয়ে তিনি অসহায় জীবনযাপন করছেন।

সংবাদ সম্মেলনে ফাতেমা খানম তার অধিকার ও জমি-বাড়ি ফেরত পাওয়ার জন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি ভুয়া চিকিৎসক শহিদুর রহমানের প্রতারণামূলক কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com