1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চরমোনাই পীরকে ‘বেইমান ও ভণ্ড’ বললেন বিএনপি নেতা এ্যানি - দৈনিক আমার সময়

চরমোনাই পীরকে ‘বেইমান ও ভণ্ড’ বললেন বিএনপি নেতা এ্যানি

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীরকে ‘জাতীয় বেইমান ও ভণ্ড’ আখ্যায়িত করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার পতনে ইসলামী আন্দোলনের কোনো ভূমিকা ছিল না।”

সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়ামে সদর উপজেলা পূর্ব বিএনপির প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন।

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, “গত ১৭ বছরে ফ্যাসিস্টবিরোধী কোনো আন্দোলনে চরমোনাই পীর বা তার দল হাতপাখার কোনো ভূমিকাই ছিল না। বরং সরকারপ্রধান শেখ হাসিনার সঙ্গে তাদের সখ্যতা দেখা গেছে। বর্তমানে তারা নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”

তিনি আরও বলেন, “ইসলামের নামে চক্রান্ত করে নির্বাচন বিঘ্নিত করতে চাইছে তারা। কিন্তু জনগণ এসব ষড়যন্ত্র রুখে দেবে।”

বিএনপির এই নেতা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে যেতে হবে, প্রজন্মের কাছে পৌঁছাতে হবে।

একইসঙ্গে তিনি দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা টেন্ডারবাজিতে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন নিজান, ভিপি হারুনুর রশিদ, অ্যাডভোকেট হাসিবুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর) দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা :গড়বে আগামী শুদ্ধতা “এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার( ভূমি) মাহমুদুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, সাংবাদিক তারেক মাহমুদ সহ আরো অনেকেই। এ সময় বক্তারা দুর্নীতি নিয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন

© All rights reserved © dailyamarsomoy.com