1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চট্টগ্রামে ৬ দফা দাবতিে স্বাস্থ্য সহকারীদরে অবস্থান র্কমসূডঢ় - দৈনিক আমার সময়

চট্টগ্রামে ৬ দফা দাবতিে স্বাস্থ্য সহকারীদরে অবস্থান র্কমসূডঢ়

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

চট্টগ্রামের বোয়ালখালীতে ৬ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের বোয়ালখালী শাখার আহŸায়ক মুহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য সচিব মো. দিদারুল আলম, সুমন কান্তি ঘোষ, আনোয়ার হোসেন লিটন, আমীর হোসেন, করিমুন্নেছা, রুমি আকতার, টিংকু গুহ, নোবেল দেব, কানিজ ফাতেমা ও প্রান্ত পারিয়াল। এ সময় বক্তারা বলেন, নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযোগ ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদার বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ রাখা হবে।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com