1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চকরিয়া পেকুয়া ০১ আসনে আ:লীগের মনোনয়ন দেওয়ায়, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ: সালাহ উদ্দিন আহমদ সিআইপি - দৈনিক আমার সময়

চকরিয়া পেকুয়া ০১ আসনে আ:লীগের মনোনয়ন দেওয়ায়, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ: সালাহ উদ্দিন আহমদ সিআইপি

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
দেশের সর্ব দক্ষিণের পর্যটন রাজধানী সমুদ্র নগরী জেলা কক্সবাজারের সংসদীয় আসন কক্সবাজার- ( ১ চকরিয়া পেকুয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এবার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী  কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমদ সিআইপি।
এই আসনে বর্তমান সংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। তার বিরুদ্ধে অনিয়ম দখল দলীয় নেতাকর্মীদের মারধর সহ নানা অভিযোগের কারণে ঘোষিত  মনোনয়নে তালিকা থেকে বাদ পড়েছেন।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশের সময় এ কথা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  বাংলাদেশ
আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পাওয়া পর এক প্রতিক্ষিয়ায সালাহ উদ্দিন আহমদ সিআইপি বলেন,
মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি।
সে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন  শেখ হাসিনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিশেষ  কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বিশেষ কারণ হচ্ছে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাকে চকরিয়া-পেকুয়া ০১ আসন থেকে
সংসদ সদস্য পদে দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রকিকে মনোনয়ন দিয়েছেন।
তাঁর পাশাপাশি মনোনয়ন বোর্ডের সকল সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
একইসাথে তিনি স্বাধীনতার মহা’নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এবং সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বির্নিমানে নৌকাকে বিজয় করার আহবান জানানা।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগসহ সর্বস্তরের নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে।
দীর্ঘদিন ধরে চকরিয়া-পেকুয়া আসনে মানুষের কাজ করে যাচ্ছি। যে কোন দূর্যোগে জনগণের পাশে ছিলাম। রাজনীতিবিদ হিসেবে মানুষের সেবায় নিজেকে আরও ভালোভাবে নিয়োজিত করতে চাই। তথ্যপ্রযুক্তির এই যুগে চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বস্তরের মানুষকে নৌকাকে বিজয় করার আহবান জানিয়েছেন সালাহ উদ্দিন আহমদ সিআইপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com