1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চকরিয়ায় উভয় পরিবার প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় এক তরুণীর আত্মহত্যা - দৈনিক আমার সময়

চকরিয়ায় উভয় পরিবার প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় এক তরুণীর আত্মহত্যা

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
কক্সবাজারের চকরিয়ায় প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় বিয়ের তিন মাস পর তাজমিন বেগম (১৮) নামে এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ৯ নাম্বার ওয়ার্ডের কোরবানীয়াঘোনা গ্রামে পিতার বাড়িতে এ ঘটনা ঘটে। তাজমিন বেগম ওই গ্রামের আলী আকবরের মেয়ে।
স্থানীয় লোকজন জানায়, গত তিন মাস আগে একই ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সামাজিক পাড়ার বাসিন্দা নুরুল হোসেনের ছেলে জাবেদুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। তিন মাস আগে পরিবারের অমতে দুইজনই পালিয়ে বিয়ে করেন। এ নিয়ে দুইজনের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। কোন পক্ষই এই বিয়ে মেনে নিতে রাজি নয়। গত এক মাস ধরে তাজমিন বেগম পিতার বাড়িতে অবস্থান করছে। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের চালার সাথে রশি বেঁধে গলায় প্যাঁচ দিয়ে আত্মহত্যা করে তাজমিন।
বিষয়টি নিশ্চিত করেছেন
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com