1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঘাতক বাবু চেয়ারম্যান সাময়িক বহিস্কার - দৈনিক আমার সময়

ঘাতক বাবু চেয়ারম্যান সাময়িক বহিস্কার

আব্দুল্লাহ আল লোমান,জামালপুর জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
 জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রেপ্তার বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার তাকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
এতে বলা হয়, বাবুকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নোটিস পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে হবে।
সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর গত শুক্রবার তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com