1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তির্ন হয়েও ভর্তির সুযোগ হারালেন যশোরের মীম - দৈনিক আমার সময়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তির্ন হয়েও ভর্তির সুযোগ হারালেন যশোরের মীম

শাহ্ আলম
    প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫
যশোরের গরীব ভ্যান চালক পিতার মেধাবী কণ্যা  মীম আখতার শিখা,  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তির্ন হয়েও বিশ্ববিদ্যালয়ে  ভর্তির সুযোগ পায় নি বলে খবর পাওয়া গেছে।
খোজ নিয়ে জানা গেছে যে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তির্ন  হয়ে পিতার স্বপ্নকে পূরণ করতে খুব চড়াই উৎরাই পার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান যশোরের মীম আক্তার শিখা। ফলাফলের পর অনলাইনের মাধ্যমে ভর্তির টাকাও পরিশোধ করেন মীম। কিন্তু টাকা পরিশোধ করার পরে কাগজপত্র জমা দেয়ার সময়সীমা ১/৭/২৫ইং উল্লেখ ছিল কিন্তু মিম ও তার পরিবার ভুলক্রমে বুজতে পারে যে জুলাইয়ের ৭ তারিখে কাগজপত্র জমা দেয়ার নির্ধারিত তারিখ। এই ভেবে গত ৭ তারিখে টাকা ধার দেনা করে ও ভ্যান চালিয়ে পাওয়া টাকা নিয়ে যশোর থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন এবং বিশ্ববিদ্যালয়ে কাগজপত্র জমা দিতে চান কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিমের কাগজপত্র জমা নেননি। এবং মিমের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগাযোগও করেননি। এমতাবস্থায় হতাশ হয়ে যশোরে ফিরে আসেন মীম ও তার  পিতা। এই ভুলের জন্য মীমের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ কি বঞ্চিত হবে? মীমের স্বপ্ন পূরণ হবে না? এমন প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে এখন মীমের মাথায়।
এ বিষয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগের  চেষ্টা করা হলে তাদের ওয়েবসাইটে দেওয়া নাম্বারে কারো সাথে কথা বলা সম্ভব হয় নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com