1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‘গুলি করলে মরে একটা, বাকিডি যায় না স্যার’ বলা সেই ডিসি বরখাস্ত - দৈনিক আমার সময়

‘গুলি করলে মরে একটা, বাকিডি যায় না স্যার’ বলা সেই ডিসি বরখাস্ত

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে। জুলাই অভ্যুত্থান দমনে পুলিশের ভ‚মিকা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরার একটি মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচিত হন ইকবাল। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘গুলি করলে মরে একটা, বাকিডি যায় না স্যার’। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ইকবালকে বরখাস্তের এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওয়ারী বিভাগের প্রাক্তন উপ-পুলিশ কমিশনার বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের শামিল এবং বিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত, সেই তারিখ হতে মোহাম্মদ ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন। ফ্যাসিবাদবিরোধী জুলাই অভ্যুত্থান চলাকালে পুলিশ যখন ছাত্র-জনতার বুকে গুলি চালাচ্ছিল, তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এ বিষয়ে তথ্য দিচ্ছিলেন ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন। ৪৩ সেকেন্ডের সেই ভিডিওতে ইকবালকে বলতে শোনা যায়, গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করে, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com