1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ব্যানার-ফেস্টুন ভাঙচুর: কর্মীদের মধ্যে ক্ষোভ - দৈনিক আমার সময়

গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ব্যানার-ফেস্টুন ভাঙচুর: কর্মীদের মধ্যে ক্ষোভ

বিশেষ প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

​গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডা. শফিকুল ইসলামের ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের ঘটনা ঘটেছে। ডা. শফিকুল ইসলাম সাবেক গাজীপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তাঁর অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এর তীব্র নিন্দা জানাচ্ছেন। নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত যারা রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।

​জানা যায়, গাজীপুর-৩ আসনে নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন ধরেই ডা. শফিকুল ইসলাম বিভিন্ন এলাকায় গণসংযোগ করে আসছিলেন। তাঁর ছবি সম্বলিত অসংখ্য ব্যানার, ফেস্টুন ও পোস্টার রাস্তার মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো ছিল। সম্প্রতি অজ্ঞাত দুর্বৃত্তরা তার বেশ কিছু ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং ভেঙে দেয়।

​নেতাকর্মীরা মনে করছেন, এই ভাঙচুরের ঘটনা দলীয় কোন্দল বা অভ্যন্তরীণ বিরোধের ফল। দীর্ঘদিন ধরে এই আসনে বিএনপি’র একাধিক নেতার মধ্যে মনোনয়নকে কেন্দ্র করে তীব্র প্রতিযোগিতা চলছে। ডা. শফিকুল ইসলামের অনুসারীরা অভিযোগ করেছেন, প্রতিপক্ষের লোকজন ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে, যাতে তাঁর রাজনৈতিক প্রচারণায় বাধা সৃষ্টি হয় এবং তৃণমূলের কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়।

​এই ঘটনার পর গাজীপুর-৩ আসনের বিএনপি’র কর্মী ও সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ডা. শফিকুল ইসলামের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে পোস্ট করছেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন। তাদের দাবি, যারা দলের ভাবমূর্তি নষ্ট করে এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ করে, তাদের কখনোই ছাড় দেওয়া উচিত নয়। স্থানীয় বিএনপি’র একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই ধরনের ঘটনা নির্বাচনের আগে দলের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা ও ভাঙচুর করার বিষয়ে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর ৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন এই কাজগুলো যে বা যারা করতেছে এগুলো দলের জন্য ভালো বয়ে আনবে না এগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, আমরা চাই শ্রীপুর উপজেলা বিএনপি একটি স্বচ্ছ ও সুসংগঠিত ভাবে আগের মত কাজ করুক। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করা দলের জন্য মঙ্গল বয়ে আনবে না। কিছুদিন পূর্বে আমার নিজের ব্যানার ফেস্টুন এর উপরের ছবি ছিড়ে ফেলে দেয় এবং অন্য পোস্টার লাগাই যা নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করে।

গাজীপুর ৩ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম বলেন কে বা কারা আমার ব্যানার ফেস্টুন ছিঁড়ে ও ভাংচুর করে ফেলে দেই । আমি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গড়গড়িয়া মাস্টার বাড়ি থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত প্রায় শতাধিক ব্যানার, ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলে দেয় এবং ভাঙচুর করে।

​ভাঙচুরের ঘটনায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে এবং দলের ঊর্ধ্বতন নেতারা এ বিষয়ে কী পদক্ষেপ নেন, সেটাই এখন দেখার বিষয় বলে মন্তব্য করেছে স্থানীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com