1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গাজীপুরে সদরে বিএনপির আনন্দ মিছিল - দৈনিক আমার সময়

গাজীপুরে সদরে বিএনপির আনন্দ মিছিল

নাজমুল হাসান, গাজীপুর সদর প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
গাজীপুরের গাজীপুর সদর  উপজেলা নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে কয়েক হাজার নেতাকর্মীরা।
সোমবার (২৩ জুন) বিকালে ৪ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার  এলাকা থেকে শিরির চালা এলাকায় পুষ্পদাম রেষ্টুরেন্টে এই আনন্দ মিছিল ও শোভাযাত্রাটি শেষ হয়। পরে পুষ্পদাম রেস্টুরেন্টের সামনে  মহাসড়কের পাশে ফাঁকা জায়গায় পথসভা করে।

মিছিল ও পথসভা কে প্রাণবন্ত করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।

গাজীপুর সদর উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির আহ্বায়ক-আবু তাহের মুসিল্লী ও  সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, এর নেতৃত্বে আনন্দ মিছিল ও পথসভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির  ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড: এস এম রফিকুল ইসলাম বাচ্চু। আরো বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী, ও সদর উপজেলা বিএনপি’র  সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, নবগঠিত কমিটির সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপি’র সকল নির্দেশ মনে ঐক্যবদ্ধ হয়ে দলীয় শৃঙ্খলা মেনে আমরা  আপনাদের সহযোগিতা নিয়ে সদর উপজেলা কমিটির সকল কার্যক্রম করবো ইনশাআল্লাহ্।
বক্তারা আরো বলেন,
গাজীপুর ৩ আসনের বিএনপি’র  মনোনয়ন প্রত্যাশী  অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের জন্য দোয়া চাই।

এসময় আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন, হাসিবুর রহমান খান মুন্না, মোঃ সোহাগ হোসেন, রেজাউল করিম মড়ল রিফাত, আবুল হোসেন প্রধান, ইসলামুদ্দীন, আরিফুল ইসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, ফজলুল হক মুসুল্লী, অ্যাডঃ সুলাইমান মোল্লা, এমদাদুল হক মুসুল্লী, আব্দুল বাতেন বিএসসি, সাহাব উদ্দিন, শহিদ কাজী, মাসুদুল কবির মনায়েম, শরিফুল ইসলাম শরীফ, আসাদুজ্জামান আসাদ, ইউনুস আলী নছ মিয়া, এড. রাজিবুল আলম, নজরুল ইসলাম মিলন, সামসুল হক শেমল, ফখরুল ইসলাম, আমিনুল ইসলাম, জসিমউদ্দীন, জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম, মোফাজ্জল হোসেন প্রধান, নাজুল হাসান, সিদ্দিকুর রহমান, মামুন সরকার, কামরুল হাসান, সৈয়দ করিম, সাদ্দাম হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ মার্চ গাজীপুর সদর উপজেলা বিএনপি’র  আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয় আবু তাহের মুসল্লি এবং সদস্য সচিব আবু বকর সিদ্দিক সহ ৪১ সদস্য বিশিষ্ট গাজীপুর সদর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা  করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com