1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গভীর রাতে রাস্তায় ডাকাতির ঘটনায় দুজনের মৃত্যু! আটক ৪ - দৈনিক আমার সময়

গভীর রাতে রাস্তায় ডাকাতির ঘটনায় দুজনের মৃত্যু! আটক ৪

আলফাজ সরকার, গাজীপুর 
    প্রকাশিত : শুক্রবার, ২০ জুন, ২০২৫
গাজীপুরের শ্রীপুর উপজেলার  সাতখামাইর -বরমী আঞ্চলিক সড়কের চেরাগ আলী মাজারের পাশে গাছ ফেলে ডাকাতির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন ৪ ডাকাত সদস্য। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ওই সড়কের মাজার এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে ডাকাত সদস্যের একজন মো. আরিফ হোসেন (২২)। তিনি কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। অপরদিকে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়েছে আবুল কালাম (৩০)  নামের এক সিএনজি চালকের। তিনি শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। ঘটনার সময় তিনি ওই সড়ক হয়ে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সুত্র, পুলিশ এবং শফিকুল ইসলাম নামের এক ভুক্তভোগী বলেন, তিনি শ্রীপুরের এমসি বাজার থেকে একটি পিকাআপ নিয়ে বরমী যাচ্ছিলেন। পথে সাতখামাইর বাজারের অদূরে মাজার এলাকায় পৌঁছালে ১০-১২ জনের ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে যায় তারা। একই সময় ওই সড়কে অন্যান্য গাড়ি থেকেও ডাকাতি করছিল  ডাকাত সদস্যরা। এক পর্যায়ে ভুক্তভোগী সবাই মিলে চিৎকার শুরু করে। তারা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করতে শুরু করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সম্মিলিতভাবে ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে ফেলেন তারা। এ সময় গাড়ির আঘাতে আরিফ হোসেন এক ডাকাত সদস্য গুরুতর আহত হন। অপরদিকে ডাকাত দলের হামলায় সিএনজি অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান আরিফ। মুমূর্ষু অবস্থায় সিএনজি চালক আবুল কালামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে মারা যান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: শারমিন সুলতানা বলেন, গত রাতে আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরাহত ব্যক্তিকে উন্নতি চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রাস্তায় তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, চার ডাকাত সদস্য পুলিশের হাতে আটক আছে। গাড়ির আঘাতে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। শুনেছি এ ঘটনায় আহত সিএনজি চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা খোঁজ নিচ্ছি। ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর কার্যক্রম চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com