1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গণঅধিকার পরিষদ ঘোষণা করবে ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনের প্রার্থী, ১৫ আগস্ট গণসমাবেশ - দৈনিক আমার সময়

গণঅধিকার পরিষদ ঘোষণা করবে ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনের প্রার্থী, ১৫ আগস্ট গণসমাবেশ

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় গণসমাবেশ করবে গণঅধিকার পরিষদ। পৌর মুক্তমঞ্চে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এই সমাবেশে উপস্থিত থাকবেন দলের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে জেলার ছয়টি সংসদ আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে গণঅধিকার পরিষদ। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু।
তিনি বলেন, সমাবেশে বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে জন-গণনির্ভর আন্দোলনের রূপরেখা এবং দেশের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দলের সুস্পষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান ওবায়দুল্লাহ, সহ-সভাপতি লিটন হোসেন জিহাদ ও সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com