1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
খালেদা জিয়া সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে নরসিংদী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন - দৈনিক আমার সময়

খালেদা জিয়া সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে নরসিংদী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন

মোঃ মনসুর আলী শিকদার ,নরসিংদী জেলা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

আজ জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপার্সান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে ও দ্রব্যমূল্যে এর ঊর্ধ্বগতির প্রতিবাদে  বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দ আজ ১০ ডিসেম্বর ২৩ ইং রবিবার সকাল সাড়ে দশটায় নরসিংদী প্রেস ক্লাবের  সামনে মানববন্ধন করেছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধনে বক্তব্য দেন নরসিংদীর জেলা শাখা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আব্দুল বাসেত ভূইয়া, বক্তব্য কালে তিনি বলেন , সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ  গ্রেফতারকৃত সকল নেতা কর্মীদের মুক্তির দাবি জানান পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের অর্ধগতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে। বাজারে গেলে দরিদ্র হতদরিদ্র ও সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কিনতে গিয়ে  হিমশিম খাচ্ছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।  মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অধিকাংশ আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com