1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ক্ষমতা চিরস্থায়ী করতে আদিবাসীদের ঢাল হিসেবে নিয়েছিল আ'লীগ"- শ্রীপুরে ডাঃ বাচ্চু - দৈনিক আমার সময়

ক্ষমতা চিরস্থায়ী করতে আদিবাসীদের ঢাল হিসেবে নিয়েছিল আ’লীগ”- শ্রীপুরে ডাঃ বাচ্চু

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন,’ আদিবাসীরা বিএনপির সময়ই সবচেয়ে বেশী নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে থাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন। সামনের দিনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্ব এদেশে আপনাদের জন্য শুভদিন অপেক্ষা করছে।’

তিনি বলেন,’ আদিবাসী ও হিন্দু ধর্মকে ইস্যু করে বিগত সরকার শুধু সুবিধা নিয়েছে। ক্ষমতা চিরস্থায়ী করতে আদিবাসীদের ঢাল হিসেবে নিয়েছিল আ’লীগ। তাদের কল্যাণে কোনো কাজই করেনি। বরং এদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। দলীয় বিবেচনায় সরকারি জমিতে বাড়ি তৈরি করে দেওয়া হলেও প্রকৃত খেটে খাওয়া মানুষ ও কোনো আদিবাসীকে ঘর তৈরি করে দেওয়া হয়নি। বরং সেই সময় দলীয় পরিচয়ে চাকরি দেওয়া হতো এবং আদিবাসীদের সরকারি জমি থেকে উচ্ছেদ করা হতো।’

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে শ্রীপুর পৌরসভার কেওয়াচালা গ্রামের গারোপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর হাত থেকে ফুলেল বরনের মাধ্যমে শ্রীপুরের ৮টি আদিবাসী জাতিগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। এসব আদিবাসীর জাতিগোষ্ঠীর মধ্যে ছিল দচাকমা, ত্রিপুরা, বর্মন, গারো, কোচ, উড়াং ও সাওতাল।

শ্রীপুর পৌর বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন,শ্রীপুর পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী,বিএনপি নেতা আবুল হোসেন প্রধান,ট্রাইভেল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা প্রমূখ।​ আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সুব্রত সাংমা, শ্রী নির্মল চন্দ্র বর্মন, রুসনি সাংমা, শ্রী অজিত চন্দ্র বর্মন, শ্রী বিনয় চন্দ্র বর্মন, শ্রী সবুজ কান্ত বর্মন, মানিক সাংমা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com