কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর গ্রামের পশ্চিমপাড়ার মৃত মোদাচ্ছের মোল্লার ছেলে মহাসিন মোল্লা (৪০), স্ত্রী রাবেয়া খাতুন (৩৫), মেয়ে তানিশা (৮) কে অজ্ঞান করে নগদ অর্থ স্বর্ণালংকারসহ বাড়ির জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। মহাসিনের বাড়ি একটু ফাঁকা জায়গায় হওয়াতে আশপাশের কেউ টের পাইনি। আশপাশের লোক সকালে এসে দেখে তারা কেউ বারান্দায়, কেউ বারান্দার নিচে, কেউ ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে।
তাদেরকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমান তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ৩ জনের ভিতর স্ত্রী ও শিশু কন্যার জ্ঞান ফিরলেও মহাসিন মোল্লার জ্ঞান এখনো ফিরিনি।
Leave a Reply