রোপিত আমন ধানের জমিতে শতভাগ পাচিং নিশ্চিতকরণে ও বিষ প্রয়োগ ছাড়া প্রাকৃতিকভাবে ধানের পোকা নিধন পদ্ধতি কৃষকদের শেখাতে গাজীপুরে শ্রীপুরে পৌর ব্লকে পার্চিং উৎসব পালন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৬ আগস্ট ) সকালের দিকে পৌরসভার ব্লকের লোহাগাছ গ্রামে এ পাচিং উৎসবের আয়োজন করা হয়।
অর্ধশতাধিক কৃষক নিয়ে এ উৎসবে পরামর্শ ও নিয়মকানুন বর্ননা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: মাহবুবুল আলম , কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আফরোজা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, কৃষ্ণ চন্দ্র পাল, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: হুমায়ুন কবির, পৌরসভা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান মোল্লাসহ স্থানীয় উদ্যোক্তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুমাইয়া সুলতানা বন্যা কৃষকদের উদ্দেশ্যে বলেন,’পার্চিং পদ্ধতির মাধ্যমে প্রাকৃতিকভাবে ধানের পোকা নিধন করা সম্ভব। জমিতে পুঁতে রাখা লম্বা গাছের ডাল, বাঁশের খুঁটি বা কঞ্চিতে ফিঙেসহ বিভিন্ন প্রজাতির পাখি বসে। এই পাখিগুলো জমির উপরিভাগের দৃশ্যমান পোকা খেয়ে ফসল সুরক্ষা করে থাকে। এতে করে একদিকে ফসলের উৎপাদন খরচ কমে আর্থিকভাবেও কৃষকরা লাভবানের পাশাপাশি বিষ প্রয়োগ না করার কারণে পরিবেশও দূষিত হয় না। তাই, এ পদ্ধতি ব্যবহার বাড়াতে সকল কৃষকদের উৎসাহিত করছে কৃষি অফিস।’
Leave a Reply