1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কুমারখালীতে এটিএন বাংলার সাংবাদিককে লাঞ্ছিত কু‌ষ্টিয়া টে‌লি‌ভিশন জার্না‌লিস্ট এসো‌সি‌য়েশ‌নের নিন্দা - দৈনিক আমার সময়

কুমারখালীতে এটিএন বাংলার সাংবাদিককে লাঞ্ছিত কু‌ষ্টিয়া টে‌লি‌ভিশন জার্না‌লিস্ট এসো‌সি‌য়েশ‌নের নিন্দা

আরাফাত হোসেন,কুষ্টিয়া
    প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
কুষ্টিয়ার কুমারখালীতে জিকে ক্যানালের রাস্তার সরকারি গাছ কাটার সময় সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার জেলা প্রতিনিধি ও কু‌ষ্টিয়া টে‌লি‌ভিশন জার্না‌লিস্ট এসো‌সি‌য়েশ‌নের সহ-সভাপতি। সোমবার সকালে যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর শেট ও সাজিপাড়া গ্রামের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটেছে। 
ভুক্তভোগী এটিএন বাংলার কুষ্টিয়া জেলা প্রতিনিধি কেএইচ তুহিন আহমেদ জানান, যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর এলাকায় বেশ কয়েকদিন ধরে সরকারি গাছ নিধনের মহোৎসব এর সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। এসময় ১০ -১৫ বছরের পুরাতন  একটি বটগাছ কাটার সময় ভিডিও  সংগ্রহকালে যদুবয়রা ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড সদস্য ইমদাদুল হক খোকন ৪/৫ জনকে সাথে নিয়ে ভিডিও করায় বাধা সৃষ্টি করেন। এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এবং এটিএন বাংলার  ক্যামেরা পার্সন সালাউদ্দিন আহমেদ মেজরের হাত থেকে ক্যামেরা ফেলে দেওয়া হয়। এসময় প্রতিবাদ করলে ইউপি সদস্য খোকন দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে সংবাদ পেয়ে মাইটিভি কুমারখালীর উপজেলা প্রতিনিধি লিপু খন্দকার, এশিয়ান টিভির কুমারখালীর উপজেলা প্রতিনিধি কেএমআর শাহিন, আমার সংবাদ প্রতিনিধি মাসুদ রানা ঘটনাস্থলে পোঁছে  স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করেন। এই ঘটনায় কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। স্থানীয়রা জানান, ইমদাদুল হক খোকন স্থানীয় এমপির ক্যাডার।
এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কু‌ষ্টিয়া টে‌লি‌ভিশন জার্না‌লিস্ট এসো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি আনিসুজ্জামান ডাবলু ও সাধারণ সম্পাদক হা‌সিবুর রহমান রিজু। সেই সাথে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com