1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কুতুপালংয়ে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ - দৈনিক আমার সময়

কুতুপালংয়ে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি:
    প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
বিশ্ব শরণার্থী দিবস (World Refugee Day) উপলক্ষে আজ ২০ জুন শুক্রবার  দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে, কক্সবাজারের উখিয়া কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্প-১ এর সি-ব্লকস্থ ফুটবল মাঠে একটি শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রায় ২০০ থেকে ২৩০ জন রোহিঙ্গা নাগরিক অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বিশ্ব শরণার্থী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন—”রোহিঙ্গারা মিয়ানমারে ন্যায্য নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আমরা শান্তিপূর্ণ প্রত্যাবাসন চাই, মানবিক মর্যাদার সঙ্গে নিজভূমে ফিরে যেতে চাই।”
সমাবেশে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করা হয়, যেখানে লেখা ছিল—
🔹 “We Want Justice”
🔹 “Ensure Safe & Dignified Return”
🔹 “Stop Genocide of Rohingya”
🔹 “We Are Refugees, Not Terrorists”
ইত্যাদি মানবিক আবেদন ও অধিকারের শ্লোগান।
বক্তারা ২০১৭ সালের আগস্টে মিয়ানমারে রোহিঙ্গা জনগণের ওপর চালানো গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনাগুলো স্মরণ করে বলেন, বিশ্ব বিবেক এখনো আমাদের প্রতি সাড়া দেয়নি। রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়ার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি।
সমাবেশে বক্তব্য রাখেন ইউনুস আরমান, রোহিঙ্গা যুব নেতা মাজেদ আব্দুল্লাহ, কুতুপালং ক্যাম্প চেয়ারম্যান জুবায়ের হুজুর,
ক্যাম্পের প্রধান ইমাম।
সমাবেশটি দুপুর ৩টা ৩০ মিনিটে শান্তিপূর্ণভাবে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। পুরো কার্যক্রমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্যাম্প প্রশাসন তৎপর ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com