রোজা এলেই জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিযোগিতায় নামেন কিছু ব্যবসায়ী। তবে ব্যতিক্রমী নজির স্থাপন করেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের জেসি অ্যাগ্রো ফার্ম। পবিত্র রমজান মাস উপলক্ষে তারা একমাস ১০ টাকা লিটার দুধ বিক্রির ঘোষণা দিয়েছে।
গত ১৯ আগস্ট (বৃহস্পতিবার) প্রথম রোজা থেকে করিমগঞ্জের নিয়ামতপুর গ্রামে জেসি অ্যাগ্রো ফার্মে গরুর খামারে ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি শুরু হয়েছে। ৯০ জনের কাছে ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি করে তারা।
রমজান মাসের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত এভাবে ৯০ থেকে ১০০ জন নিম্নবিত্ত মানুষের মাঝে দুধ বিক্রি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেসি অ্যাগ্রো ফার্মের খামারি শফিকুল ইসলাম। তাঁদের এ উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়াচ্ছে। বর্তমানে বাজারে ১০০ থেকে ১২০ টাকা লিটার দরে দুধ বিক্রি হচ্ছে।
শফিকদের খামারে দুগ্ধ ও মোটাতাজাকরণ জাতের প্রায় আড়াইশো গরু আছে। এর মধ্যে ২০টির মতো গাভি থেকে দৈনিক ৯০ থেকে ১০০ লিটার দুধ পাওয়া যায়। খামারে উৎপাদিত সব দুধ রমজান মাসজুড়েই গরিবদের জন্য ১০ টাকা লিটার দরে বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। গত ছয় বছর ধরে ২০২০ সাল থেকে রোজা উপলক্ষে ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি করে আসছে তারা।
Leave a Reply