1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কিছু দল আওয়ামী দোসর ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছে"- গাজীপুরে বিএনপি নেতা ডাঃ বাচ্চু  - দৈনিক আমার সময়

কিছু দল আওয়ামী দোসর ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছে”- গাজীপুরে বিএনপি নেতা ডাঃ বাচ্চু 

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন,’ ৫ তারিখের আগে অনেক রাজনৈতিক দল বা নেতার মাঠে তেমন কোনো সক্রিয় ভূমিকা না থাকলেও তাদের কিছু কিছু এখন অনেক কথা বলছল। আমরা আন্দোলন সংগ্রাম করে এ পর্যন্ত এসেছি। ফ্যাসিস্ট হাসিনাকে হটাতে যেসকল দল মাঠে ছিলো আমরা তাদেরকে নিয়ে গনতান্ত্রিক বাংলাদেশ গড়বো। তারুণ্যের অহংকার তারেক রহমান এমনটাই নির্দেশনা দিয়েছেন। আমরা নিজেদের মধ্যে কাঁদা ছুঁড়াছুঁড়ি না করে সকলেই ঐক্যবদ্ধ থাকি।’
ডঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন,  ‘কিছু কিছু রাজনৈতিক দল আজকে নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে কথা বলছে। যারা আওয়ামী দোসর ও ফ্যাসিস্টদের সহযোগী ছিল তারা তাদেরকে নিয়ে আজকে রাজপথে নেমেছে। আওয়ামী দোসর ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছে যা আমরা কোনোভাবেই মেনে নিবো। এটা হলে তাদেরকে ক্ষমাও করব না। দেশের জনগনকে সাথে নিয়ে বিএনপি তাদেরকে প্রতিহত করবে।’
তিনি আরও বলেন,’ একটি গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ আমাদের স্বপ্ন। জনগনের কল্যাণে কাজ করে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। গাজীপুর-৩ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই, শাসক নয় সেবক হতে চাই।’
ডঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ১৭ বছর আন্দোলন করে যাচ্ছে। বিএনপি, দেশ এবং গণতন্ত্রের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সারাজীবন সংগ্রাম করে গেছেন। উদ্দেশ্য একটাই গণতান্ত্রিক বাংলাদেশ। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
শুক্রবার (২২আগস্ট) সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয় ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লির সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন রিজভী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ফজলুল হক মুসুল্লি, শাহাব উদ্দিন, মুজিবুর রহমান, শহিদল্লাহ কাজী, মিজানুর রহমান খোকন, তোফাজ্জল হোসেন শেখ, মিজানুর রহমান মাস্টার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া, ভাওয়ালগড় ইউনিয় যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন, ফখরুল প্রধানসহ বিএনপি ও অঙ্গ অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com