1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কাশিয়ানীতে হাইওয়ে পুলিশের ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

কাশিয়ানীতে হাইওয়ে পুলিশের ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

পারভেজ শেখ, কাশিয়ানী প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
কাশিয়ানীতে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রকাশ্য ঘুষ-দূর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা দিলো গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে ক্যাম্পে কর্মরত অফিসার ও পুলিশ সদস্যরা।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ আবুল হাসেম মজুমদারের সভাপতিত্বে ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ,কার্যনির্বাহী সদস্য শেখ মোহাম্মদ পারভেজ  আরও বক্তব্য রাখেন কল্লোল, সেলিম শিকদার, আজাদ হোসেন, শাহিনুর বেগম, মনিরুল সরদার, আত্তাব হোসেন, জুয়েল, মোল্যা, পলাশ শরীফ প্রমূখ।
ভাটিয়াপাড়া হাইওয়ে ক্যাম্পের চার্জ অফিসার এস আই মোঃ হাসেম মজুমদার বলেন, কোথাও আমাদের কোন প্রকার মাসিক চুক্তি নাই। আমরা সড়কে কোন প্রকার চাদাঁবাজি করি না। আমাদের নামে কেউ কোন প্রকার অর্থ বা কিছু দাবী করলে আমাদের জানালে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com