মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ ও অধিকার প্রতিষ্টায় সর্বস্তরের সাংবাদিক জাগো জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকতায় নিরাপত্তা স্লোগান কে সামনে রেখে, গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।
উক্ত সভায় মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন -সাংবাদিক আবু মুসা খান (রানা) সভাপতি ঢাকা বিভাগ বাংলাদেশ প্রেসক্লাব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মেজবাহ উদ্দিন সরকার, সভাপতি, গাজীপুর জেলা বাংলাদেশ প্রেসক্লাব।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন -মোঃ ইব্রাহিম খন্দকার গাজীপুর জেলা সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জাকারিয়া আল মামুন-সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা, বাংলাদেশ প্রেসক্লাব।সঞ্চালনায় ছিলেন মোঃ মুক্তাদির হোসেন, সাধারণ সম্পাদক কালীগন্জ উপজেলা।
উপস্থিত ছিলেন মোঃ মিলন মিয়া, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নোবহা জেনারেল হাসপাতাল জামাল পুর। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা সাংবাদিক বৃন্দ।
Leave a Reply