1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কালিয়াকৈরে মদপানে দুইজনের মৃত্যু  - দৈনিক আমার সময়

কালিয়াকৈরে মদপানে দুইজনের মৃত্যু 

মোঃ মজনু আহমেদ জীবন,কালিয়াকৈর (গাজীপুর)
    প্রকাশিত : শনিবার, ২ মার্চ, ২০২৪
প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার র্পূব চান্দরা সরকার বাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে। 

(২ মার্চ) শুক্রবার দিবাগত রাতে কালিয়াকৈরে সরকার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, জয়পুরহাটের পাচঁবিবি উপজেলার র্পূব বালীখোলা গ্রামের আজিবর হোসেনের ছেলে হেলাল উদ্দিন (৪৫) ও দিনাজপুরের ঘরেরপার শিমুলতলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল ইসলামের (২৮)। তারা দুজনেই কালিয়াকৈরের সরকার বাড়ী বাজার এলাকায় দুলাল সরকারের বাড়িতে ভাড়ায় থাকতেন। তারা দুজনই পেশায় কসাই ছিলেন। স্থানীয় ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে দেশীয় মদ (বাংলা মদ) পান করে অসুস্থ হয়ে মারা যান হেলাল উদ্দিন ও কাদেরুল। পরে তারা অসুস্থ হয়ে পড়লে রাতেই তাদের চিকিৎসার জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানার কুমুদিনী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওই হাসপাতালেই রাত ১টার দিকে হেলাল উদ্দিন ও দেড়টার দিকে কাদেরুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালের ডিজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক লিটন বলেন, আমি বিষয়টি জেনেছি। দুইজনই এখানে আসার আগেই মারা গিয়েছিল। তাদের জরুরি বিভাগে আনার পরে মৃত ঘোষণা করা হয়। কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, দুইজন লোক মারা গেছে। তাদের আত্মীয়-স্বজনরা বলছেন বিষক্রিয়ায় মারা গেচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা মদপান করে বিষক্রিয়ায় মারা গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com