গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
(২১ আগস্ট) বুধবার দুপুরে চন্দ্রা এলাকায় কয়েকশো শ্রমিক মহাসড়কে নেমে আসলে উত্তরবঙ্গ ও ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় কয়েক কিলোমিটার জুড়ে পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, যা চরম ভোগান্তির সৃষ্টি করে। শ্রমিকদের অভিযোগ, কারখানার শ্রমিক শ্রমিকরা দুই মাস ও কর্মকর্তারা ছয় মাসের ধরে বেতন পাচ্ছেন না। কর্মকর্তা ও শ্রমিকরা বারবার মালিকপক্ষের সাথে আলোচনা করেও সমস্যার সমাধান হয়নি। আজ বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয় এবং পরবর্তী তারিখে বেতন দেওয়া হবে বলে জানানো হয়। এই খবরে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে শান্তিপূর্ণভাবে মহাসড়ক অবরোধ করেন।বিক্ষোভের ফলে মহাসড়কে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়, যা এলাকাজুড়ে যানজটের সৃষ্টি করে। যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে আলোচনা শুরু করে। বারবার চেষ্টা করেও পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়নি।
শ্রমিকরা তাদের অবস্থানে অনড় রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply