1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কালাইয়ে  বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে  আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   - দৈনিক আমার সময়

কালাইয়ে  বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে  আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  

কালাই প্রতিনিধি,জয়পুরহাট
    প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
জয়পুরহাটে কালাইয়ে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালাই উপজেলা  আওয়ামী লীগের নেতা কর্মীরা  প্রথমে পতাকা উত্তোলন,কেক কাটা, পুস্পস্তবক অর্পণ, বর্নাঢ্য র‍্যালী, আলোচনা সভা  অনুষ্টিত হয়েছে ।
(আজ ২৩ জুন) শুক্রবার সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় নেতা কর্মীদের অংশগ্রহনে এক আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময়  উপজেলা  আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন,  সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই  পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা ,কালাই পৌর আওয়ামী লীগের আহবায়ক হেলাল উদ্দিন মোল্লা, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম মন্ডল, জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  রফিকুল ইসলাম , পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা, উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম নয়ন চৌধুরী, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকরব আলী,  সাধারণ সম্পাদক সিনজুনুর রহমান এলিন, কালাই উপজেলা যুবলীগের সভাপতি ছানাউল হক ছানা, কালাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হোক জিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস রত্না রশীদ, ও উপজেলা  পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক আওয়ামী লীগের সভাপতি মুবিনুল হক,  এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের   রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালির অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব প্রদান করে। মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই ঘটে। বাংলাদেশের স্বাধীনতা বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন। বাঙালির স্বপ্ন পূরণের সারথী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদাই থেকেছে বাঙালি জাতির পাশে। এমনই মহান গৌরব ও ঐতিহ্যের উত্তরসূরী বিশ্বের অন্যতম প্রাজ্ঞ রাজনীতিক ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নানা চড়াই উৎড়াই পার হয়ে স্রোতের উজানে নৌকা ভাসিয়েছেন। এই এগিয়ে যাওয়ার প্রত্যয়দীপ্ত সংগ্রামে একের সঙ্গে বেঁধেছেন বহুকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী শেখ হাসিনা আজ বাঙালি জাতির জন্য এক প্রত্যয়ের নাম; জাতির সততার শক্তি। তাঁর নেতৃত্বেই বাঙালি জাতি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা আজকের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতীয় চার নেতাসহ বর্তমান সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com