1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কর্ণফুলীতে মাছের বাজারে দালালদের নিয়ন্ত্রণ, দিশেহারা ব্যবসায়ীরা - দৈনিক আমার সময়

কর্ণফুলীতে মাছের বাজারে দালালদের নিয়ন্ত্রণ, দিশেহারা ব্যবসায়ীরা

কর্ণফুলী (চট্টগ্রাম)
    প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মৎস্য ব্যবসায় ভয়াবহ ধস নেমেছে। দালালচক্রের দৌরাত্ম্যে জাহাজ থেকে পাইকারি দরে মাছ কিনে বাজারে বিক্রি করলেও ব্যবসায়ীরা ন্যায্য দাম পাচ্ছেন না। ফলে লোকসানে পড়ছেন শতাধিক ব্যবসায়ী, ঝুঁকিতে রয়েছে হাজারো পরিবার।
চরপাথরঘাটা ইউনিয়নের আয়ুব বিবি কলেজ রোড এলাকার মৎস্য ব্যবসায়ী নুর কামাল জানান, দালালদের কারণে বাধ্য হয়ে উচ্চমূল্যে মাছ কিনতে হচ্ছে। কিন্তু বাজারে তা বিক্রি করতে হচ্ছে কম দামে। তিনি বলেন, “লাল পোপা মাছ ৩৫০ টাকায় কিনে ৩২০ টাকায় বিক্রি করতে হচ্ছে। লইট্যা ১৫০ টাকায় কিনলেও বাজারে দাম মিলছে মাত্র ১০০–১২০ টাকা। এমনকি দেড় কেজি ইলিশও ২,৪০০ টাকায় কিনে ২,২০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।”
জানা যায়- কর্ণফুলী নদী থেকে প্রতিদিন সমুদ্রে যায় প্রায় ২৮০টি জাহাজ। প্রতিটি ট্রলারে গড়ে ২১ জন নাবিক ও শ্রমিক কাজ করেন। জেলেদের মাসিক বেতন ১০ হাজার টাকা থেকে শুরু করে ক্যাপ্টেনদের এক লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে ঝুঁকিপূর্ণ এই পেশায় গত এক বছরে দুই জেলের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে।
মৎস্য ব্যবসায়ী নুর কামাল জানান,দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী দালাল বাজারে কৃত্রিম প্রতিযোগিতা সৃষ্টি করে মাছের দর বাড়িয়ে দিচ্ছে। এতে জেলেরা সাময়িকভাবে কিছুটা বেশি দাম পেলেও ব্যবসায়ীরা লোকসানে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রশাসনিক তদারকি না বাড়ালে এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ না হলে মৎস্য ব্যবসা পুরোপুরি ধ্বংসের মুখে পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com