খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামে একটি বসতবাড়ীতে চিংড়ি মাছ পুষের দায়ে ৫ ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ আগষ্ট) বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জরিমানা প্রদানকারীরা হলেন, মদিনাবাদ গ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র মোঃ সাজিদুল (৩০) ও মিনহাজুলসহ আরও ৩ ব্যবসায়ী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী কয়রা কন্টিনজেন্ট উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামের গফুর গাজীর বাড়িতে অভিযান চালায়। এসময় চিংডিতে পুষকৃত আনুমানিক ৫০ কেজি চিংড়ি মাছ, জেলি, সিলিস জব্দ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩১(২) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল বাকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুমির কুমার সরকার। এসময় বাংলাদেশ নৌবাহিনীর চৌকসটিমসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
Leave a Reply