1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কমলনগরে শিশুকে হত্যাচেষ্টা: স্বর্ণের দুলই কাল হলো সাদিয়ার জন্য - দৈনিক আমার সময়

কমলনগরে শিশুকে হত্যাচেষ্টা: স্বর্ণের দুলই কাল হলো সাদিয়ার জন্য

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100?

লক্ষ্মীপুর জেলার কমলনগরে স্বর্ণের কানের দুলের লোভে সাদিয়া আক্তার নামে ৯ বছরের এক শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত আরজু আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রামগতি উপজেলার বালুরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরজু কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের হাওলাদার বাড়ির অজি উল্যাহর মেয়ে।

ভুক্তভোগী সাদিয়া কমলনগরের মধ্য চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় তার মা নারগিস আক্তার বাদী হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্র, শনিবার দুপুরে খেলাধুলার প্রলোভন দেখিয়ে আরজু আক্তার সাদিয়াকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে অটোরিকশায় বিভিন্ন স্থানে ঘুরিয়ে কমলনগর চর লরেঞ্চ বাজারে নিয়ে যায়। সেখানকার একটি জুয়েলারি দোকানে শিশুটির কানের দুল সাড়ে সাত হাজার টাকায় বিক্রি করে। এনিয়ে কান্নাকাটি শুরু করলে আরজু তাকে চড়-থাপ্পড় দিয়ে চরফলকনের একটি পরিত্যক্ত বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির হাত-পা বেঁধে ইট দিয়ে মাথায় আঘাত করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। মৃত ভেবে সে বাড়ি ফিরে আসে।

পরে রাতে জ্ঞান ফিরলে সাদিয়া পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, “স্বর্ণের দুলের লোভে সাদিয়াকে হত্যাচেষ্টা করেছে আরজু আক্তার। সে ভেবেছিল শিশুটি মারা গেছে। ভাগ্যক্রমে বেঁচে যায় সাদিয়া। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com