1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কবর খুঁড়ে কঙ্কাল চুরি,এলাকায় আতঙ্ক! - দৈনিক আমার সময়

কবর খুঁড়ে কঙ্কাল চুরি,এলাকায় আতঙ্ক!

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ১৪ জুন, ২০২৩
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে রাতের আঁধারে কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরি হয়েছে।
১৪ জুন (বুধবার) সকালে এলাকাবাসী কবরগুলো খোঁড়া দেখতে পায়। কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থান থেকে ১১ টি কবর খুঁড়ে ৪ টি কবরের কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা বরাত জানা যায় , আব্দুল খালেক, আফাজ উদ্দিন,  লিটন মিয়ার স্ত্রী বেবী আক্তার ও আব্দুল করিম কয়েক বছর আগে মারা যান। তাঁদের পারিবারিক এই কবরস্থানে দাফন করা হয়। আজ সকালে কবরস্থানে পাশের বাড়ির একজন নারী মাঠে ছাগল চড়াতে গেলে কবরগুলো খোঁড়া দেখতে পান। এরপর আশপাশের লোকজনকে বিষয়টি জানানো হলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান ‘এভাবে কবরস্থান থেকে কঙ্কাল চুরির কারনে আমাদের এলাকার মানুষ আতঙ্কিত। প্রশাসনের উচিত দ্রুত কঙ্কাল চুরি বন্ধ করা। গত এক মাসে উপজেলার বিভিন্ন কবরস্থান থেকে ধারাবাহিকভাবে কঙ্কাল চুরির ঘটনা ঘটে চলছে।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মুমিনুল কাদের বলেন, মৃত আব্দুল খালেকদের পারিবারিক কবরস্থান থেকে কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরি করে নিয়েছে। ঘটনাস্থলে শ্রীপুর থানা পুলিশ এসে পরিদর্শন করে গেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কঙ্কাল চুরি বন্ধ করার জন্য পুলিশের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com