1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কঠিন শর্ত জুড়ে বেসরকারি বিশ^বিদ্যালয় আইন যুগোপযোগী সংশোধনের উদ্যোগ - দৈনিক আমার সময়

কঠিন শর্ত জুড়ে বেসরকারি বিশ^বিদ্যালয় আইন যুগোপযোগী সংশোধনের উদ্যোগ

Reporter Name
    প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

কঠিন শর্তসাপেক্ষে বেসরকারি বিশ^বিদ্যালয় আইন যুগোপযোগী সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। বিগত ১৯৯২ সালে দেশে বেসরকারি বিশ^বিদ্যালয়ের যাত্রা শুরু। ওই সময় দেশে মাত্র দুটি বেসরকারি বিশ^বিদ্যালয়ের ছিল। পরবর্তীতে দেশে বেসরকারি বিশ^বিদ্যালয়ের সংখ্যা বাড়তে থাকলে বিগত ২০১০ সালে নতুন করে আইন জারি করা হয়। বর্তমানে দেশে বেসরকারি বিশ^বিদ্যালয়ের সংখ্যা ১১৬টি। আর এতো সংখ্যক বিশ^বিদ্যালয়ের জন্য ১৫ বছর আগের আইনে নিয়মের মধ্যে পরিচালনায় সরকার হিমশিম খাচ্ছে। আর সেজন্যই সংশোধন করা হচ্ছে আইন। সংশোধিত আইনের খসড়ায় আইন লঙ্ঘন করলে অনূর্ধ্ব পাঁচ বছর কারাদÐ বা ৫০ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দÐে দÐিত করার প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান আইনে ওই জরিমানার পরিমাণ মাত্র ১০ লাখ টাকা। তাছাড়া সংশোধিত আইনের প্রস্তাবনায় বলা হয়েছে, বেসরকারি বিশ^বিদ্যালয়গুলোকে মেয়াদের মধ্যেই স্থায়ী সনদ নিতে হবে, না নিলে বিশ^বিদ্যালয় বন্ধ করে দেয়া হবে। তবে এখনো ওসব প্রস্তাবনা চ‚ড়ান্ত হয়নি। বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের বেসরকারি বিশ^বিদ্যালয়গুলোর কার্যক্রম আরো সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যেই ২০১০ সালের আইন সংশোধন করে যুগোপযোগী করা হচ্ছে। আইনের অধীনে সব বিশ^বিদ্যালয়কে সাময়িক অনুমতির (সাত বছর) মেয়াদের মধ্যেই গ্রহণ করতে হবে স্থায়ী সনদ। মেয়াদের মধ্যে স্থায়ী সনদের জন্য আবেদন করতে ব্যর্থ হলে সংশোধিত আইনে বিশ^বিদ্যালয়ের ভর্তিসহ সব কার্যক্রম বন্ধ করার কথা বলা হয়েছে। প্রথম সাত বছর এবং নবায়নের পাঁচ বছর মোট ১২ বছরের মধ্যে স্থায়ী সনদ নিতে হবে।
সূত্র জানায়, বেসরকারি বিশ^বিদ্যালয়ের নামে বিদ্যমান আইনে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য কমপক্ষে ৫ কোটি টাকা, অন্য মেট্রোপলিটন এলাকার জন্য ৩ কোটিসহ অন্য এলাকার জন্য দেড় কোটি টাকা তফসিলি ব্যাংকে জমা রাখার শর্ত রয়েছে। কিন্তু সংশোধিত আইনে টাকার পরিমাণ বাড়িয়ে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য ৮ কোটি, অন্য মেট্রোপলিটনের জন্য ৫ কোটি ও অন্য এলাকার জন্য ৩ কোটি টাকা ব্যাংকে জমা রাখার কথা বলা হয়েছে। তাছাড়া বিদ্যমান আইনে বিশ^বিদ্যালয়ের নামে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য ১ একর ও অন্য এলাকার ক্ষেত্রে ২ একর জমি থাকার বাধ্যবাধকতা ছিল। আর সংশোধিত আইনে যেকোনও এলাকায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাস স্থাপনের ক্ষেত্রে ৫ একর নিষ্কণ্টক জমি থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি উপাচার্য (ভিসি) নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান আইনে ¯œাতক ও ¯œাতকোত্তর বা পিএইচডি ডিগ্রির পাশাপাশি ১০ বছর বিশ^বিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতা এবং গবেষণা বা প্রশাসনিক কাজে ২০ বছরের অভিজ্ঞতার শর্ত রয়েছে। সংশোধিত আইনে ভিসি নিয়োগের জন্য ২০ বছর স্বীকৃত বিশ^বিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতার বাধ্যবাধকতার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে শিক্ষাজীবনের কোনও স্তরে তৃতীয় শ্রেণিপ্রাপ্ত ব্যক্তি ভিসি পদের যোগ্য হবে না। তাছাড়া সংশোধন খসড়ায় একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি উপাচার্য থাকতে পারবেন না। পরিবর্তন আনা হয়েছে প্রো-ভিসি ও ট্রেজারার পদে নিয়োগের জন্যও শিক্ষাগত যোগ্যতায়। সংশোধিত আইনে ভিসি পদ শূন্য হওয়ার চার মাস আগে যোগ্য তিন জন শিক্ষাবিদের প্রস্তাব সরকারের কাছে জমা দেয়ার কথা বলা হয়েছে।
সূত্র আরো জানান, খসড়া আইনে বেসরকারি বিশ^বিদ্যালয়ের আইন না মানার ক্ষেত্রেও বাড়ানো হয়েছে শাস্তির মাত্রা। কোনও ব্যক্তি আইনের বিধান লঙ্ঘন করলে অভিযুক্ত ব্যক্তি অনূর্ধ্ব পাঁচ বছর কারাদÐ অথবা ৫০ লাখ টাকা অর্থদÐে অথবা উভয় দÐে দÐিত হবেন। বিদ্যমান আইনে তা ১০ লাখ টাকা রয়েছে। পাশাপাশি সংশোধিত প্রস্তাবে বিভিন্ন বিশ^বিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে অন্য কমিটির পাশাপাশি যৌন হয়রানি প্রতিরোধ নির্ধারিত কমিটি গঠনের কথা বলা হয়েছে।
এদিকে এ ব্যাপারে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আইনের খসড়া এখনো চ‚ড়ান্ত হয়নি। তবে ইউজিসির আইনের সংশোধন প্রক্রিয়া চলমান। আরো কিছু কাজ বাকি আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com