1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি কেটে খাল বন্ধ করলো: জেলা প্রশাসন  - দৈনিক আমার সময়

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি কেটে খাল বন্ধ করলো: জেলা প্রশাসন 

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫
কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী ডিভাইন বিচ পয়েন্টে বালিয়াড়ি কেটে অবৈধভাবে তৈরি করা খালটি অবশেষে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।  বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল সরেজমিনে পরিদর্শন করে এই ব্যবস্থা নেয়। গেল এক সপ্তাহ আগে সাগরপাড়ের ডিভাইন ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ও প্যাসিফিক বিচ ক্যাফে নামের দুটি প্রতিষ্ঠানের সামনে প্রবাহিত পানির গতিপথ পরিবর্তন করে একটি কৃত্রিম খাল তৈরি করা হয়। এ খাল তৈরির কারণে সৈকতের বালিয়াড়িতে ভাঙনের সৃষ্টি হয়। পাশাপাশি হোটেল-মোটেল, রেস্তোরাঁর ময়লা-আবর্জনা ও কাদাপানি সরাসরি সাগরে গিয়ে পড়ছিল। অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব বলেন, খালটি দিয়ে ময়লা-আবর্জনার পানি সাগরে পড়ার বিষয়টি জেলা প্রশাসনের নজরে এসেছে। এ পথ দিয়ে যেন পানি সাগরে নামতে না পারে, সে জন্য পৌরসভা সহ সংশ্লিষ্টদের সাথে নিয়ে একটি হাতে প্রকল্প নেওয়া হবে বলে তিনি বলেছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com