1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজার রেলস্টেশন থেকে নতুন করে যাত্রীদের জন্য শুরু হয়েছে বিআরটিসি দুইতলা বাসা  - দৈনিক আমার সময়

কক্সবাজার রেলস্টেশন থেকে নতুন করে যাত্রীদের জন্য শুরু হয়েছে বিআরটিসি দুইতলা বাসা 

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
কক্সবাজারে দৃষ্টিনন্দিত আইকনিক রেলস্টেশন থেকে নতুন করে যাত্রীদের জন্য অবশেষে চালু করা হয়েছে আকর্ষণীয় দৃষ্টি নন্দিত দুইতলা বাস। ২২ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৭ টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে শুরু হয় এই সিটি বাস সার্ভিস।
সমুদ্র নগরীতে প্রথমবারের মতো
বিআরটিসির দুইতলা বাস দিয়ে এই সিটি সার্ভিস চালু করা হয় জানান, কক্সবাজার  জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন। উদ্বোধনী দিনে তিনি আরও জানান প্রথম দিকে দুটো বাস দিয়ে চালু করা হচ্ছে এই সিটি সার্ভিস। যেহেতু প্রতিদিন সকাল ৭ টা ২০ মিনিটে ট্রেন আসে কক্সবাজারে তার সাথে সঙ্গতি রেখেই সকাল সাড়ে ৭ টায় রেলস্টেশন থেকে এই দ্বি-তল বাসগুলো ছাড়বে বলে জানা যায়। তার পাশাপাশি পৌরসভার তিন রাস্তার মোড়  ঘুনগাছতলা থেকে ৩৫ টাকায়, হলিডের মোড় থেকে ৩০ টাকায়,লাবনী পয়েন্ট থেকে ২৫ টাকায়,সুগন্ধা মোড় থেকে ২০ টাকায়,ডলফিন মোড় থেকে ১৫ টাকায় রেলস্টেশনে হতে যাত্রীরা আসা যাওয়া করতে পারবে বিআরটিসির এই সিটি বাস সার্ভিসের মাধ্যমে। এই ধারা অব্যাহত রাখাতে আগামীতে ও এ সেবার কার্যক্রম প্রর্যায়ক্রমে বৃদ্ধি  করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com