1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজার পৌরসভার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন এডিসি নিজাম উদ্দিন - দৈনিক আমার সময়

কক্সবাজার পৌরসভার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন এডিসি নিজাম উদ্দিন

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
কক্সবাজার পৌরসভার নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ। তিনি একইসাথে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্বও বুঝে নিয়েছেন।
গত সাত আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের অনুকূলে এবং জেলা প্রশাসক কার্যালয়ের ১২ আগস্ট জারি হওয়া এক স্মারকাদেশ অনুযায়ী গতকাল বুধবার (১৩ আগস্ট) বিকেলে নিজাম উদ্দিন আহমেদ এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক রুবাইয়া আফরোজ।
এছাড়া রুবাইয়া আফরোজ ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক -উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা। সেই দায়িত্বও পালন করবেন নিজাম উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবেও দায়িত্বে আছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নতুন প্রশাসককে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
নতুন দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করে নিজাম উদ্দিন বলেন, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে নতুন এই দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। তার পাশাপাশি পৌরসভাবাসীর কাংখিত সেবা করার লক্ষ্যে কাজ করে যাবো।
নিজাম উদ্দিন আহমেদ আরও বলেন  নতুন দায়িত্ব পালনে পৌরবাসীসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
বিদায়ী পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ ২য় মেয়াদে ২০২৪ এর ১৯ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন।  এরমধ্যেই গত ৩ আগস্ট তার বদলির আদেশ আসে। তাকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com