1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজার খরুলিয়া বাজারে আগুনে পুড়েছে ৩১ দোকান; ক্ষয়ক্ষতি ২ কোটি টাকা - দৈনিক আমার সময়

কক্সবাজার খরুলিয়া বাজারে আগুনে পুড়েছে ৩১ দোকান; ক্ষয়ক্ষতি ২ কোটি টাকা

কাজল কান্তি দে, সদর প্রতিনিধি (কক্সবাজার)
    প্রকাশিত : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
কক্সবাজার -চট্টগ্রাম সড়কের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ৩১ টি দোকান। 

মঙ্গলবার রাত ২ টার দিকে আগুনের সুত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষ্যদর্শীরা। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিখে চড়িয়ে পড়ে। দমকলকর্মী ও স্থানীয়দের প্রচেষ্টায় ১ ঘন্টা ৪৫ মিনিট পর তথা রাত ৩টা ৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান সেখানকার স্থানীয় লোকজন। তারা জানান, অগ্নিকান্ডে ৩১ টি দোকান পুড়ে গেছে, অন্তত ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com